‘বাংলাদেশে বাজার তো বাজারের নিয়মে চলছে না’
প্রতিবেদক
Apr 23
দেশের পোল্ট্রি শিল্পকে জিম্মি করে ফেলেছে ডিম, বাচ্চা, ফিড উৎপাদনকারী ৪-৫টি করপোরেট প্রতিষ্ঠান। তারা প্রান্তিক খামারিদের লোকসানে ফেলে ব্যবসা থেকে সরিয়ে দিতে নীল নকশা করেছে।
এ কারণেই মুরগির বাজার অস্থির, একদিকে খামারিরা উৎপাদন খরচও পাচ্ছে না অন্যদিকে বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাকে। অভিযুক্ত করপোরেট প্রতিষ্ঠানগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে। শিগগিরই তাদের দৃশ্যমান শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

