Type to search

অর্থনীতি খেলা নিউজ ফিচার বিনোদন

কেন মুরগির বাজার অস্থির, প্রকৃত কারণ জানালো ওয়াপসা

অনেক দিন ধরেই অস্থিরতা বিরাজ করছে দেশের মুরগির বাজারে। ১৫০-১৬০ টাকা কেজি দরের ব্রয়লারের দাম হুট করে উঠে যায় ২৫০-২৬০ টাকায়। এরপর আবার রমজানের প্রথম তিনদিনের মধ্যে তা নেমে আসে ১৮০-১৯০ টাকায়। খামারিরা ১৫০-১৭০ টাকায় বিক্রি করতে বাধ্য হয়।

যেখানে তাদের উৎপাদন খরচই পড়ে ১৬৫ থেকে ১৭৫ বা ১৮০ টাকা। আবার দুই দিনের ব্যবধানে খুচরা পর্যায়ে ঠেকে যায় ২২০ টাকায়। এই যে অস্থিরতা বিরাজ করছে বাজারে; যেখানে একদিকে লোকসান গুনতে হচ্ছে খামারিকে, অন্যদিকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাকে, যা অযৌক্তিক; বলছেন স্বয়ং উৎপাদনকারীরা।

এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় নিয়ে ঢাকাপ্রবাহের সাথে কথা বলেছেন ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন- ওয়াপসা’র বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মো. মাহাবুব হাসান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *